
উপকরণঃ
- পোয়া মাছ – দেড় কিলো
- পেয়াজ কুচি- ১কাপ
- কাঁচা মরিচ কুচি -১টেবল চামচ
- ধনে পাতা কুচি – ১ টেবল চামচ
- টোস্ট বিস্কিট (গুঁড়ো করে নেয়া)
- ডিম -২টি
- গোল মরিচ আর জিরার গুড়া (হালকা করে ভেজে গুড়া করে নিবেন) -১ চা চামচ
- লবণ -পরিমান মত
- কর্ণ ফ্লাউয়ার বা এরারুট বার্লি -৪টেবল চামচ
- তেল পরিমান মত ভাজার জন্য
প্রণালীঃ
- প্রথমে মাছ লবন দিয়ে মাখিয়ে নিয়ে ভাপে সেদ্ধ করে নিন। এর পরে কাটা বেছে নিন। পোয়া মাছে তেমন একটা কাঁটা থাকেনা।
- কাটা বাছা মাছে এবার পেয়াজ কুচি, মরিচকুচি, ধনে পাতা ,জিরা গোলমরিচের গুড়া, এরারুট বা কর্নফ্লাউয়ার, আর লবন দিয়ে ভালো করে চটকে মেখে নিন।
- এর পর পছন্দমত আকৃতি দিয়ে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিন।
- এখনই ভেজে খেয়ে নিবেন না। বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিন
- খাওয়ার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ডিফ্রষ্ট করে হালকা তেলে সেকা ভাজা করে নিন। আপনি চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন।
ব্যাস হয়ে গেলো মজাদার মাছের কাবাব।
Visited 985 times, 1 visits today | Have any fisheries relevant question?
রেসিপি: পোয়া মাছের কাবাব
